সোমবার ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

🗓 শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

👁️ ৫৫ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

👁️ ৫৫ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক,চকরিয়া :: চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে প্রতিবেশির বাড়িতে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইয়াসমিন আক্তার (২০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর হারবাং কাট্টলী এলাকায় ঘটেছে এ ঘটনা।

নিহত ইয়াসমিন আক্তার ওই এলাকার শরীফ উদ্দিনের স্ত্রী। খবর পেয়ে চকরিয়া থানার আওতাধীন হারবাং পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় এলাকাবাসী জানান, ইয়াসমিন আক্তারের স্বামী শরীফ উদ্দিন চাকুরির সুবাদে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় থাকেন।

বাড়ির পাশে উত্তর হারবাং কাট্টলী এলাকায় একজনের বাসায় ভাড়া থাকেন তাঁরা।

ঘটনার সময় বাসায় শিশু সন্তানকে নিয়ে ইয়াসমিন পাশের অপর প্রতিবেশির বাড়িতে নিজের মোবাইল ফোনটি চার্জ দিতে যান।

এলাকাবাসীর মতে, ঘরে বসানো বিদুত্যের স্লুইসবোডে ফ্লাগ লাগানোর সময় বিকট শব্দে বৈদ্যুতিক শটসার্কিটে জড়িয়ে যান গৃহবধূ ইয়াসমিন।

এসময় সঙ্গে সঙ্গে প্রাণ হারান এক সন্তানের ওই জননী।

প্রতিবেশি মমতাজ আকতার জানান, ইয়াসমিন পাশের বাসায় বাসা ভাড়া থাকেন।

শুক্রবার রাতে সে আমার বাড়ির বারান্দায় বিদ্যুতের স্লুইসবোডে নিজেই চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে জড়িয়ে পড়ে।

এসময় হঠাৎ করে একটি বিকট শব্দ হয়। আশপাশের লোকজন বিকট শব্দ শুনে এবং আমি নিজে বাড়ির ভেতর থেকে বের হয়ে দেখি গৃহবধূ ইয়াসমিন দরজার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

নিহতের ভাই মোহাম্মদ মনির বলেন, আমার বোনের মৃত্যুর বিষয়টি দুর্ঘটনাজনিত বলে ধারণা করছি। আমার বোনের সাথে তার স্বামী বা আশেপাশে কারও সঙ্গে তেমন সমস্যা নেই।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান চকরিয়া থানার আওতাধীন হারবাং পুলিশ ফাঁড়ির একটি টিম।

সেখানে উপস্থিত এসআই মাহবুব রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে বিষয়টি তাৎক্ষণিক চকরিয়া থানার ওসি এবং হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জকে জানানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে শনিবার (৪ এপ্রিল) সকালে নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তবে এব্যাপারে চকরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর