বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরি ১৬ লাখ টন ডিজেল কেনার অনুমতি

🗓 রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

👁️ ৬৪ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

👁️ ৬৪ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(৫ এপ্রিল) :: জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৬ লাখ মেট্রিক টন ডিজেল ও ১ লাখ টন অকটেন কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

শনিবার বিকেলে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চ্যুয়াল সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ লাখ টন ডিজেল এবং ১ লাখ টন অকটেন আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া দেশটির আরেক কোম্পানি ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির কাছ থেকে ১ লাখ টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন হয়েছে।

আর কাজাখস্তানের কোম্পানি কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫ লাখ টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর