মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মঙ্গল’ পাল্টে ‘বৈশাখী’ নাম পেল শোভাযাত্রা

🗓 সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

👁️ ৫৮ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

👁️ ৫৮ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(৬ এপ্রিল) :: এবার মঙ্গলের পরিবর্তে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পহেলা বৈশাখের শোভাযাত্রা আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম নিয়ে যে বিতর্ক, আমরা তার অবসান চাই।

পহেলা বৈশাখ মূলত সর্বস্তরের সাধারণ মানুষ ও কৃষকের উৎসব। আমরা জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার। গণতন্ত্রে বৈচিত্রে?্যর মধ্যে ঐক্য থাকবে।

এখন থেকে নববর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, পহেলা বৈশাখে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণসহ অন্যান্য সকল আয়োজনই থাকবে। চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হয়, তার যে যে বৈশিষ্ট্য আছে, সবই থাকবে।

গত শতকের আশির দশকে সামরিক শাসনের অর্গল ভাঙার আহ্বানে পহেলা বৈশাখে চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হয়েছিল; সেটিই পরে মঙ্গল শোভাযাত্রায় রূপ নেয়।

২০১৬ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতিও পায় এ কর্মসূচি। কিছু ধর্মীয় গোষ্ঠী মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করে আসছিল আওয়ামী লীগের সময় থেকেই।

আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় সেই বিরোধিতা আরও জোরালো হয়। সেই প্রেক্ষাপটে ২০২৫ সালে চারুকলার শোভাযাত্রার নাম থেকে ‘মঙ্গল’ শব্দটি বাদ দেয়া হয়।

নতুন নামকরণ হয় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। গত মঙ্গলবার বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্‌যাপনের কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সভা হয়।

সভার পর ঢাকা বিশ্বদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে শুরু হবে।

রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর, বাংলা একাডেমি হয়ে শোভাযাত্রাটি পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হবে। তবে আনন্দ শোভাযাত্রা নাকি মঙ্গল শোভাযাত্রা হবে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়।

এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রীর বক্তব্য নিয়েও সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্ক চলে। সেই প্রেক্ষাপটে এবার সংস্কৃতিমন্ত্রী স্পষ্ট করলেন, শোভাযাত্রার নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’।

নাম পরিবর্তনের কারণে ইউনেস্কোর কাছ থেকে পাওয়া স্বীকৃতিতে কোনো প্রভাব পড়বে কিনা, এক প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘আমরা নাম পরিবর্তনের বিষয়টি ইউনেস্কোকে জানিয়ে দেবো।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে একদিনে ২৭ অপরাধী আটক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর