সোমবার ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি গঠিত

🗓 মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

👁️ ৪৪ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

👁️ ৪৪ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: অসামাজিক কার্যকলাপ ও সমাজের ঐক্যকল্পে ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি গঠিত হয়েছে।

এই সংক্রান্ত বিষয়ে একটি সভা সোমবার রাতে অনুষ্ঠিত হয়। স্থানীয় মুরব্বিসহ যুবক ও তরুনরা উপস্থিত ছিলেন।

৬ই এপ্রিল রাত ৯টায় স্থানীয় আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসায় এ সভায় মতামত পেশ করেছেন সাবেক মেম্বার ছুরুত আলম,আবদু রহমান, জিয়াবুল হক,রাশেল,ফারুক,হাজী নুরুল আলম ছব্বির আহমদ,রহিম উল্লাহ, আবু হেনা সাগর, নাছির উদ্দীন ও নুরুচ্ছফাসহ আরো অনেকে।

এ সভায় উপদেষ্টা কমিটি, গঠনতত্ত্ব, কার্যকরী কমিটি গঠন বিষয়ে আলোচনা করা হয়।

মাইজ পাড়ার এ সমাজে শান্তি,সৌহার্দ্য পারস্পারিক সম্প্রীতি বজায়,অনাচার,ব‌্যা‌ভিচার,চু‌রি, মাদকা শক্তিসহ অপরাদ অপকর্ম রোধক‌ল্পে উপস্থিত জনরা গুরুত্বপূর্ণ মতামত,পরামর্শ প্রদান করেন।

সভায় তরুন , যুবকরা এগিয়ে এসে সমাজে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধের মাধ্যমে নানা অসঙ্গতি দূর করে নতুন সমাজ বির্নিমানে এলাকার হারানো ঐতিহ্য ফিরিয়ে নিতে একাট্টা।

সভা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এই ঘোঘিত কমিটির সভাপতি আবদু রহমান, সহ সভাপতি ছব্বির আহমদ,জিয়াবুল হক,নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক ছুরুত আলম,সহ সাধারণ সম্পাদক মো:ফারুক, সাংগঠনিক সম্পাদক-রহিম উল্লাহ, দপ্তর সম্পাদক এম আবু হেনা সাগর,অর্থ সম্পাদক হাজী নুরুল আলম, সিরাজুল ইসলাম, রাশেল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নুরুল হক,সমাজ সেবা সম্পাদক জাহাঙ্গীর আলম,প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম, সহ প্রচার সম্পাদক দিদারুল ইসলামকে মনোনীত করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর