মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যসহ ৯ আসামি গ্রেপ্তার

🗓 বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

👁️ ৫৭ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

👁️ ৫৭ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ৪ জন ছিনতাইকারীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ৫ জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি।

বুধবার (৮ এপ্রিল)  জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর তত্ত্বাবধানে শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইকারী, অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ছমি উদ্দিন বলেন, “গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও আশপাশের ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জন ছিনতাইকারী এবং ৫ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আমরা শহরে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রাখব।”
গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলেন-মোঃ রফিক (৩৮), আব্দুল ওয়াহিদ (২৪), রহিম প্রকাশ রং চা (৩৮) এবং আবু জাফর ছিদ্দিক ওরফে সালমান শাহ (২১)।
পুলিশ জানায়, শহরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে, ভুক্তভোগী সাধারণ মানুষকে নিরাপদ রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে একদিনে ২৭ অপরাধী আটক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর