মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার মডেল প্রেসক্লাব’র ঈদ পুনর্মিলনী ও কমিটির অভিষেক সম্পন্ন

🗓 শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

👁️ ৮৮ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

👁️ ৮৮ বার দেখা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :: কক্সবাজার মডেল প্রেসক্লাব’র উদ্যোগে পর্যটন এলাকার একটি অভিজাত হোটেলে সংগঠনের সদস্যদের ঈদ পুনর্মিলনী, কমিটির অভিষেক এবং সদ্য প্রয়াত সাংবাদিক এইচএম এরশাদ স্বরণে দোয়া অনুষ্ঠান ও ভোজন আয়োজন সম্পন্ন হয়েছে।

১০ এপ্রিল (শুক্রবার) বেলা ২ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত ঝাঁকজমক ভাবে অনুষ্ঠানটি আয়োজিত এ অনুষ্ঠানটি কক্সবাজার পর্যটন এলাকা কলাতলীতে অবস্থিত অভিজাত হোটেল সেন্ডি বিচ রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শুরুর আগে জুমাবার নামাজের পরপরই রেষ্টুরেন্টে সকলের ভোজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক হাফেজ আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক ইমতিয়াজ মাহমুদ ইমন আর উপস্থাপনা দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মনছুর আলম মুন্না।

অনুষ্ঠানের সূচনালগ্নে সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক দৈনিক জনকণ্ঠ’র স্টাফ রিপোর্টার এইচএম এরশাদ স্মরণে এবং সাংবাদিক আনচার হেসেনের মরহুম স্ত্রী-সন্তানের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কক্সবাজার শহরের আমির ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।

বিশেষ অতিথির বক্তৃতা রাখেন কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, বক্তৃতা রাখেন দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার ব্যুরো চীফ প্রবীণ সাংবাদিক ও আইনজীবী জিএম আশেক উল্লাহ, আমার দেশের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সাংবাদিক আনচার হোসেন, নিউজ২৪-এর কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক ইরফানুল হাসান ইরফান, দেশ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহমান, বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আমিনুল ইসলাম আমিন।

আরও বক্তৃতা রাখেন, আমরা কক্সবাজারবাসীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নাজিম, এবি পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক এবি ওয়াহেদ, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য রনি চৌধুরী প্রমুখ।

উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী কমিটির দায়িত্বশীল ও সদস্য সাংবাদিক মাহবুব আলম মিনার, সাংবাদিক মোঃ রাসেদ, সাংবাদিক ছৈয়দ হোসাইন শাহীন, সাংবাদিক বেলাল আজাদ, সাংবাদিক ইবনে হাসান রিফাত সহ আরও অর্ধ শতাধিক সংবাদকর্মী।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ এবং সমাজে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোকপাত করেন।

এছাড়া কক্সবাজার মডেল প্রেস ক্লাবে কোন অপেশাদার সংবাদকর্মী বা বিতর্কিত ব্যক্তি কে সদস্য না করার, কার্যনির্বাহী কমিটির যথার্থ দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা করা হয়।

সব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর