সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১৩ আসামি গ্রেফতার

🗓 শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

👁️ ৬৯ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

👁️ ৬৯ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আদালত কতৃক পাঁচ বছরের সাজা এবং বিভিন্ন মামলার পরোয়াভুক্ত ১৩ পলাতক আসামীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা নারী নিপিড়ন, পারিবারিক, বন ও মাদক আইন এবং মৎস্য ঘেরে আধিপত্য বিস্তার, দখল, দাঙ্গা-হাঙ্গামার অপরাধে আদালত কতৃক গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি।

বুধবার (১৫ এপ্রিল) রাত দশটা থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর ৫টা পর্যন্ত সময়ে থানা পুলিশের পাঁচটি টিম চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব আসামীকে গ্রেপ্তার
করে।

বৃহস্পতিবার দুপুরে চকরিয়া থানা পুলিশের মিডিয়া শাখার থেকে জানানো হয়েছে, কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনার আলোকে বুধবার রাতে মামলার পলাতক আসামি গ্রেফতারে চকরিয়া থানার ওসি মুহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে পুলিশ টিমের সদস্যরা অভিযান শুরু করেন।

এসময় থানার উপ-পরিদর্শক (এস আই) সাহেদ, সোহরাব সাকিব, আরকান আহমেদ, নাছির উদ্দিন, ইমরুল ও সহকারী উপপরিদর্শক ( এএসআই) রিমন, আলাউদ্দিন, দেবু মজুমদার, পল্লব দাশের নেতৃত্ব সঙ্গীয় পুলিশ ফোর্স চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভা এলাকায় আলাদাভাবে অভিযান চালিয়ে মামলার সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত বিভিন্ন মামলার আসামীরা হলেন চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালীর মো: টুকু প্রকাশ টুক্কা চোরার ছেলে মো: কায়সার (১৮), কোরালখালী পূর্ব পাড়ার লেদু মিয়ার ছেলে ইমতিয়াজ (২৫), হাবিবুর রহমানের ছেলে টুকু মিয়া (৬২), মধ্যম কৈয়ারবিল এলাকার মৃত দেলোয়ার হোসেন মিয়াজির ছেলে নজরুল ইসলাম প্রকাশ সুজিব (৪৯), কাকারা ইউনিয়নের এসএমচর এলাকার নুর মোহাম্মদ ভুট্টোর স্ত্রী নুর নাহার বেগম (৩০), বদরখালী ইউনিয়নের বাজার পাড়ার আলমগীর ছেলে বেলাল উদ্দিন (২৭), চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনার মৃত আবুল কাশেমের ছেলে মোশারফ হোসাইন (৩২), পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটার নুরুল আলমের ছেলে জমির উদ্দিন (৩৩), বদরখালী ইউনিয়নের কুতুবদিয়া পাড়ার মৃত আবু ছৈয়দের ছেলে সাদ্দাম হোসেন (৩৪), কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর এলাকার মকবুল খাইয়ের ছেলে মো: লিযাকত আলী (৩৫), সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকার ফরুক আহমদের ছেলে সাবের আহাম্মদ বাবুল (৫৮), কাসেম আলী মিয়াজী পাড়ার মোহাম্মদ আলী চৌকিদার ছেলে মিনহাজ (২৫) ও কাকারা ইউনিয়নের এসএমচর এলাকার মৃত ফিরোজ আহমদের ছেলে নুর মোহাম্মদ ভুট্টু (৩৫)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, গ্রেফতারকৃত ১৩ জনের মধ্যে একজন পাঁচ বছরের সাজাপ্রাপ্ত, তিনজন নিয়মিত মামলার, ও অন্যান্য মামলার পরোয়ানাভুক্ত ৯ জন আসামি রয়েছে।

গ্রেপ্তারকৃত এসব আসামিকে বৃহস্পতিবার দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর