শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় গ্যারেজে অগ্নিকাণ্ড : পুড়ে গেছে ২৫টি অটোরিকশা

🗓 শুক্রবার, ০১ মে ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০১ মে ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের কুতুবদিয়ায় একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ থেকে ২৬টি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।

এতে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের হায়দার আলী মিয়াজির পাড়া এলাকায় নেজাম উদ্দিনের মালিকানাধীন গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নেজাম উদ্দিন আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে হঠাৎ করে গ্যারেজে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই গ্যারেজে থাকা অটোরিকশাগুলো আগুনে পুড়ে যায়।

দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

গ্যারেজে থাকা ২৫ থেকে ২৬টি অটোরিকশা সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া নগদ প্রায় ৬০ হাজার টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র, স্ট্যাম্প ও দলিলপত্র পুড়ে গেছে।

এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কুতুবদিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, নেজাম উদ্দিনের গ্যারেজে প্রতিদিন ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতো এবং অটোরিকশাগুলি সেখানে রাখা হতো। অটো চালিয়ে তারা সংসার চালাতো।

অনেকে ধার-কর্জ ও ঋন নিয়ে গাড়ি কিনেছে। এখন গাড়ির মালিকদের পথে বসতে হবে।

স্থানীয়রা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সহায়তায় প্রশাসন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর