বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহাকে ঘিরে ঈদগাঁওতে জমে উঠেছে মসলার বাজার

🗓 রবিবার, ১০ মে ২০২৬

👁️ ৪১ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১০ মে ২০২৬

👁️ ৪১ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঈদগাঁওতে জমে উঠতে শুরু করেছেন মসলার বেচাকেনা। দাম কম না থাকায় অস্বস্তিতে কেনাকাটা করতে হচ্ছে ক্রেতাদেরকে।

রবিবার (১০ মে) সকালে দক্ষিণ চট্টলার ব্যস্ততম বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁওর মসলা বাজার ঘুরে দেখা যায়, উপজেলার আওতাধীন বিভিন্ন স্থান থেকে ক্রেতারা বাজারে আসতে শুরু করেছেন।

বিশেষ করে মরিচ,হলুূদ,এলাচ,জিরা,গোলমরিচ লবঙ্গসহ মাংসের সাথে মানানসই নানান মসলার চাহিদা বেড়েছে।

মসলা বাজারে বিক্রেতা সূত্রে জানা যায়, এবার কুরবানি ঈদে এলাচ কেজিপ্রতি ৪ হাজার ২শত থেকে থেকে ৪ হাজার ৫শ টাকা, লবঙ্গ ১৪ শত, গোলমরিচ ১২শত,জিরা ৬শত ৫০ টাকা, পিষানু মরিচ কোজি ৪শত, হলুূূদ ৩শতও ধন্যা ২শত ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।

এদিকে ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নের পাড়া মহল্লার নারী-পুরুষ ক্রেতারা এখন থেকে আস্তে ধীরে মসলা সামগ্রী কেনাকাটা করছেন। অনেকে দামের দিকে চেয়েও রয়েছেন।

স্থানীয় ক্রেতারা জানান, এবারও মসলার দাম বাড়তি। অনেকের খাওয়ার সাধ থাকলেও সাধ্য নেই। বিক্রেতারা জানান,ঈদ যত ঘনিয়ে আসবে, বিক্রি বাড়বে এমনটি আশা করছেন তারা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর