বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার

🗓 বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

👁️ ৪ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ২ জনসহ বিভিন্ন মামলায় ৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনার আলোকে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযানের অংশ হিসেবে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেনের নির্দেশে অপারেশন অফিসারের নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করে।

চকরিয়া থানা পুলিশের মিডিয়া শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ২ জনকে আটক করা হয়।

এছাড়াও নিয়মিত মামলায় ১ জন ও পরোয়ানাভুক্ত মামলার আরও ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন জাহেদুল ইসলাম সিহাব (২০), মোঃ শাকিব (২১), মোঃ হাসান (১৫), নাজেম উদ্দিন ওরফে আঙ্গুল কাঁচা নাজেম, রোকেয়া বেগম, কলিম উল্লাহ, মোহাম্মদ ইব্রাহিম, ছিদ্দিক আহমদ ও মং চেচুং মার্মা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, গ্রেফতারকৃত ৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পুর্বক বুধবার দুপুরে তাদেরকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হয়েছে।

তিনি বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ চকরিয়া থানার আওতাধীন এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, ডাকাতচক্র “ডেভিল হ্যান্ড”, পরোয়ানাভুক্ত আসামী, মাদক কারবারি, চোর-ডাকাত, মৎস্য ঘের ও ঘোনা দখলকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর