রোতাব চৌধূরী :: কক্সবাজারে এ্যাথলেটিক্স এর পুরষ্কার ও ৮ ইভেন্টের বিজয়ীদের সনদ প্রদানের মধ্য দিয়ে শেষ হয়েছে জেলা পর্যায়ের নতুন কুড়িঁ স্পোর্টস ২০২৬ ।
নতুন কুড়িঁ স্পোর্টস এর ৮ টি ইভেন্টের মধ্যে বাকি থাকা এ্যাথলেটিক্স এর ইভেন্টেগুলো শেষ হয় ১০ মে। এ্যাথলেটিক্সে বালক ও বালিকা বিভাগে ২০০ ও ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ অনুষ্ঠিত হয়।
এছাড়া গত ৯ মের মধ্যে দাবা, ব্যাডমিন্টন, সাঁতার, মার্শাল আর্ট, ক্রিকেট, ফুটবল ও কাবাডি সফলভাবে সম্পন্ন হয়।
রবিবার দুপুরে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ্যাথলেটিক্সে বিজয়ীদের পুরষ্কারসহ ৮ ইভেন্টে বিজয়ীদের সনদ প্রদানের মধ্য দিয়ে নতুন কুড়িঁ স্পোর্টস এর কক্সবাজার জেলা পর্বের প্রতিযোগিতর সমাপ্তি ঘটেছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান প্রধান অতিথি থেকে সকলের হাতে সনদ তুলে দেন।
এসময় তিনি বলেন, ২মে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়ালি নতুন কুড়িঁ স্পোর্টস এর উদ্বোধনের মধ্য দিয়ে কক্সবাজারসহ সারাদেশে একযোগে এ প্রতিযোগিতা শুরু হয়।
কক্সবাজার থেকে ৮ টি ইভেন্টে অংশ নেয় ৩ হাজার ৩৫২ জন বালক বালিকা। সুষ্ঠুভাবে আয়োজন শেষ করায় তিনি ক্রীড়া সংস্থাসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো: আলাউদ্দিন জানান, জেলা পর্যায় থেকে ২৫০ জনেরও বেশী খেলোয়াড়কে বাছাই করা হয়েছে চট্টগ্রামে অঞ্চল ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য।
সনদ বিতরনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাহিদুল আলম ও সকল উপজেলার ক্রীড়া সংস্থার সদস্য, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্টরা।














