রোতাব চৌধুরী :: মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা আমাদের লক্ষ্য ” এই শ্লোগানে কক্সবাজারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের
প্রকল্প ব্যবস্থাপনা এবং এডভ্যান্সড আইসিটি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
রবিবার সকালে কক্সবাজার লিডারশীপ ট্রেনিং সেন্টার মিলনায়তনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিয়ে আয়োজিত ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা শিক্ষার্থীদের মূল ভিত্তি।
আর এই ভিত্তি মজবুত করতে শিক্ষকদের পাশাপাশি প্রধান শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। এক্ষেত্র প্রধান শিক্ষকদের নিজেদেরকে আগে হতে হবে এবং দক্ষ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ বিভাগের পরিচালক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।














