মঙ্গলবার ১২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গর্জনিয়ার জুমছড়িতে ১৬ কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান

🗓 সোমবার, ১১ মে ২০২৬

👁️ ২২ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১১ মে ২০২৬

👁️ ২২ বার দেখা হয়েছে

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: রামুর গর্জনিয়া ইউনিয়নের জুমছড়িতে ১৬ জন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান করে সম্মাননা দেওয়া হয়েছে।

জুমছড়ি তাহ্ফিজুল কোরআনুল করিম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে সম্প্রতি আয়োজিত ৪র্থ তম বার্ষিক সভা অনুষ্ঠানে হাফেজদের মাঝে পাগড়ি বিতরণ করা হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আবু সাহাদাত অনুষ্ঠানের সভাপতি ছিলেন।

এতে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রামের জামেয়া ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগরের সিনিয়র মুহাদ্দিস আল্লামা শায়েখ ড. হারুন আজিজী নদভী। প্রধান অতিথি হাফেজদের পাগড়ি পরিয়ে দেন।

বিশেষ অতিথি ছিলেন- গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম, পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম, গর্জনিয়া বাজার ব্যাংক এশিয়ার পরিচালক জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিজুল হক আজিজ, ডিজি জাদু ব্রডব্যান্ডের পরিচালক হাফেজ জসিম উদ্দিন প্রমূখ।

হাফেজরা হলেন- গর্জনিয়ার রেজাউল করিম, জসিম উদ্দিন, কামরুল ইসলাম সোহেল, হাবিবুর রহমানসহ ১৬জন।

তাঁরা গর্জনিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাঁরা মাদ্রাসায় এক থেকে তিন বছর পর্যন্ত পড়ালেখা করেছেন।

আমন্ত্রিত অতিথিরা বলেন, কোরআনে হাফেজরা আলোর দিশারি। আল্লাহ তাদের অন্তরে কোরআনের প্রতিটি অক্ষর গেঁথে দিয়েছেন।

তাঁদের মধুর কণ্ঠে কোরআনের আয়াত মুসল্লিদের মুগ্ধ করবে। তাঁদের দেখে সবাই কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর