নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৌলভী পাড়া সমাজ পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ৯টি পদের বিপরীতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৩৩৫ জন ভোটারের মধ্যে ২১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে হরিণ প্রতীক নিয়ে আব্দুল্লাহ শিব্বীর বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের কায়সার আহমদ পেয়েছেন ৯৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাহেদুল আলম।
সহ-সভাপতি পদে হাঁস প্রতীক নিয়ে জয়লাভ করেন জালাল উদ্দীন। তিনি পেয়েছেন ৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকের জসিম উদ্দিন পেয়েছেন ৯৩ ভোট।
এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন মফিজুর রহমান, জিয়াবুল হক, শফিউল আলম, ইলিয়াস, রবিউল আলম ও আব্দুল আজিজ।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ডা. জাফর আলম, মুহাম্মদ বাচ্চু, আব্দুল মালেক, মুহাম্মদ বাবুল ও ফরহাদ কবির ছিদ্দিকী।
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পেকুয়া থানা পুলিশ ও সদর ইউনিয়নের গ্রাম পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। দুপুরে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মেহেদী হাসান ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
আলীম উদ্দিন (রাঃ) নুরানী মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত এ নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে ছিল উৎসবের আমেজ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।













