শুক্রবার ২২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও পুলিশের অভিযানে ৬ আসামী গ্রেফতার

🗓 শুক্রবার, ২২ মে ২০২৬

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২২ মে ২০২৬

👁️ ১৫ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার পর্যন্ত পৃথক অভিযানে এসব আসামিকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামি, চারজন সিআর ওয়ারেন্টভুক্ত আসামি এবং অপরাধ সংঘটনের অভিযোগে একজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—জামাল উদ্দিন, পিতা-মৃত আবু আহমদ, উত্তর গোমাতলী, রাজঘাট, পোকখালী ইউনিয়নের বাসিন্দা। তিনি এসটি মামলা নং-৬৩১/২৩ ও সিআর মামলা নং-৮৭/২২ (ঈদগাঁও) এর এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় বিজ্ঞ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি।

মোঃ আরমান, পিতা-নুরুল আলম, সাং-জুমনগর, নাপিতখালী, ইসলামপুর ইউনিয়ন। তিনি দ্রুত বিচার মামলা নং-১৬৫/২৫ এর আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪ ও ৫ ধারার সিআর পরোয়ানাভুক্ত আসামি।

নুরুল আলম, পিতা-মৃত ছৈয়দ আহমদ, একই এলাকার বাসিন্দা। তিনিও দ্রুত বিচার মামলা নং-১৬৫/২৫ এর পরোয়ানাভুক্ত আসামি।

আমিরুল আজম সুজন, পিতা-রশিদ আহমদ সিকদার, ছাতিপাড়া, জালালাবাদ ইউনিয়নের বাসিন্দা। তিনি সিআর মামলা নং-১৮৫/২৪ (ঈদগাঁও) এর যৌতুক নিরোধ আইনের ৩ ধারার ওয়ারেন্টভুক্ত আসামি।

রেখা বিবি, পিতা-মোঃ শাহজাহান, ভোমরিয়াঘোনা, ঈদগাঁও ইউনিয়নের বাসিন্দা। তার বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনসহ পেনাল কোডের একাধিক ধারায় মামলা রয়েছে।

এছাড়া শফি আলম (৪১), পিতা-মোহাম্মদ কাশেম, পূর্ব বামনকাটা, ইসলামপুর ইউনিয়নের বাসিন্দাকে অপরাধ সংঘটনের অভিযোগে ঈদগাঁও থানার জিডি নং-৯১৬, তারিখ ২২/০৫/২০২৬ মূলে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, অপরাধী, ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর