শুক্রবার ২২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নারী পথচারী নিহত

🗓 শুক্রবার, ২২ মে ২০২৬

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২২ মে ২০২৬

👁️ ১৩ বার দেখা হয়েছে

এম.জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির যাত্রীবাহি বাসের ধাক্কায় মায়াফুল তার্কি (২৭) নামের এক পথচারী নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) বেলা সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশন এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা।

নিহত নারী মায়াফুল তার্কি চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া গ্রামের ইয়াছিন আরাফাতের স্ত্রী।

স্থানীয় পুর্ববড় ভেওলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনর রশীদ মারা যাওয়া নারীর পরিচয় নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে উপজেলার মালুমঘাট স্টেশন এলাকায় হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন পথচারী মায়াফুল তার্কি।

এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দিলে আহত হন।

এতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নিকটস্থ মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

নারী পথচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার মহাসড়কের মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবর রহমান। তিনি বলেন, স্বজনরা দুর্ঘটনার পর পুলিশকে না জানিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পালিয়ে যাওয়া বাসটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন পুলিশ। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর