শুক্রবার ২২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় হিট স্ট্রোকে মাছ বিক্রেতার মৃত্যু

🗓 শুক্রবার, ২২ মে ২০২৬

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২২ মে ২০২৬

👁️ ১৩ বার দেখা হয়েছে

এম.জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় তীব্র তাপদাহে হিট স্ট্রোকে আনোয়ার হোসেন (৫৮) নামের এক শুটকি মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

খবর পেয়ে থানা পুলিশ সড়কে পড়ে থাকাবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের লক্ষ্যারচর আমানপাড়া সড়কের উপর ঘটেছে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে হেঁটে হেটে মাছ বিক্রি করতে বের হন আনোয়ার হোসেন।

এরই মধ্যে বেলা এগারোটার দিকে তিনি চকরিয়া পৌরসভার আমানপাড়া রাস্তা অতিক্রম কালে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন।

এসময় সড়কে চলাচলরত লোকজন মাছের ভাড়সহ এক বৃদ্ধ লোককে পড়ে থাকতে দেখে। পরে তাঁরা মৃত্যুর বিষয়টি আঁচ করতে পেরে থানা পুলিশকে খবর দেন।

পরে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানিয়েছে, মৃত ব্যক্তির শরীরে কোনোধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি প্রচণ্ড গরমের কারণে হিট স্ট্রোকে মারা গেছেন। তিনি বলেন, পরিচয় সনাক্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

মারা যাওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এম নুরুস শফি।

তিনি বলেন, আনোয়ার হোসেন দুইবছর আগে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হালকাকারা জালিয়াপাড়া এলাকায় বসবাস করতেন।

এখন অবশ্য পরিবার নিয়ে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় বসবাস করছেন। সেখান থেকে তিনি ভার কাদে নিয়ে প্রতিদিন মাছ বিক্রি করতে আসতেন গ্রামীন এলাকায়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর