রবিবার ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

FIFA বিশ্বকাপ বদলে যাচ্ছে NBA ও NFL স্টাইলে

🗓 শুক্রবার, ০৫ জুন ২০২৬

👁️ ৫৪ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৫ জুন ২০২৬

👁️ ৫৪ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2026) ফুটবলের নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে ফিফা (FIFA)।

এখন থেকে প্রতিটি ম্যাচের প্রথম ও দ্বিতীয়ার্ধে মাঝখানে তিন মিনিটের বাধ্যতামূলক জলপান বিরতি থাকবে।

এই নিয়মের ফলে পুরো ম্যাচ কার্যত চার ভাগে ভাগ হয়ে যাবে, যা অনেকটা আমেরিকার বাস্কেটবল (NBA) বা আমেরিকান ফুটবলের (NFL) মতো।

নির্দিষ্ট সময়েই বাধ্যতামূলক বিরতি

আগে শুধু খুব বেশি গরমের সময় হাইড্রেশন ব্রেক দেওয়া হতো। কিন্তু এ বার সেই শর্ত আর থাকছে না।

আবহাওয়া যেমনই হোক না কেন, প্রতিটি ম্যাচে প্রায় ২২ মিনিট ও ৬৭ মিনিটের সময় খেলা থামানো হবে।

এই নিয়মের কারণে হিউস্টনের (Houston) প্রচণ্ড গরম হোক বা ভ্যাঙ্কুভারের (Vancouver) ঠান্ডা আবহাওয়া— সব জায়গাতেই একই ভাবে বিরতি কার্যকর হবে।

এই বিরতির সময় কোচরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে পারবেন এবং ম্যাচের কৌশল বদলানোর সুযোগ পাবেন।

টেলিভিশনে বিজ্ঞাপন ও সম্প্রচারের সুযোগ

এই নতুন নিয়মের আরও একটি বড় দিক হলো টিভি সম্প্রচার। এখন থেকে ম্যাচের মাঝের এই বাধ্যতামূলক বিরতির সময় টেলিভিশন চ্যানেলগুলো বিজ্ঞাপন দেখাতে পারবে।

তবে একটি শর্ত থাকবে, যদি খেলা স্ক্রিনে চলতে থাকে তা হলে শুধু ফিফা (FIFA) অনুমোদিত স্পনসররাই বিজ্ঞাপন দিতে পারবে।

অন্য কেউ এই সুযোগ পাবে না। বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচে এই অতিরিক্ত বিরতির কারণে প্রায় ৬২৪ মিনিট অতিরিক্ত সময় তৈরি হবে, যা সাতটি সম্পূর্ণ ফুটবল ম্যাচের সমান সময়।

কোচদের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া

এই নতুন নিয়ম নিয়ে কোচদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। আমেরিকার (USA) কোচ মরিসিও পোচেত্তিনো (Mauricio Pochettino) এই নিয়মে অসন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘সত্যি বলতে, এই নিয়মটা আমার ভালো লাগছে না। এতে খেলার গতি ও ছন্দ নষ্ট হয়।

আমি বুঝি গরমের সময় খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা ভাবতে হয়, কিন্তু যখন আবহাওয়া ২১ বা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন খেলার জন্য একদম ভালো সময়। তবুও এটা নতুন নিয়ম, আমাদের মেনে নিতে হবে।’

অন্যদিকে বেলজিয়ামের (Belgium) কোচ রুডি গার্সিয়া (Rudi Garcia) এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

তিনি বলেন, ‘এই বিরতিগুলো আমাদের কোচদের জন্য ভালো সুযোগ। এই সময় আমরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে পারি, কৌশল ঠিক করতে পারি। এটা সত্যিই খুব কার্যকর এবং দরকারি।’

আরও বাণিজ্যিক করা হচ্ছে বিশ্বকাপকে

নিউ জার্সির (New Jersey) মেটলাইফ স্টেডিয়ামে (MetLife Stadium) ফাইনালে সুপার বোলের মতো বড় হাফটাইম শো থাকবে, যা সাধারণ ১৫ মিনিটের বদলে প্রায় ৩০ মিনিট পর্যন্ত বাড়ানো হবে।

এ ছাড়া মেক্সিকো (Mexico), কানাডা (Canada) এবং আমেরিকায় (United States) আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানও সম্প্রচার করা হবে।

সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ আরও বড়, আরও বেশি বিনোদনভিত্তিক এবং আরও বাণিজ্যিক হয়ে উঠছে, যা একেবারে নতুন ধাঁচের ফুটবল অভিজ্ঞতা দিতে চলেছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর