বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মিস ইউনিভার্স থেকে ছিটকে পড়লেন মাহি

🗓 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

👁️ ১৩ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন। প্রস্তুতি, পরিশ্রম আর দর্শকদের ভালোবাসায় এগিয়েও শেষ পর্যন্ত মুকুটের লড়াইয়ে টিকে থাকা হলো না।

মিস ইউনিভার্সের ৭৫তম আসরের সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকায় জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান হুয়ানে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে।

বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার প্রথম বাছাইয়ে সেরা ৩০ জনের নাম ঘোষণা করা হয়।

সেই তালিকায় বাংলাদেশের মাহির নাম না থাকায় সেমিফাইনাল থেকেই ছিটকে যান তিনি।

জাতীয় পোশাক প্রদর্শনীতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে প্রশংসা কুড়িয়েছিলেন মাহি। বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোরে অনুষ্ঠিত ওই পর্বে লাল-সাদা খাদির শাড়িতে মঞ্চে হাজির হন তিনি।

‘মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন’ শিরোনামের পোশাকটির মূল ভাবনায় ছিল মা ও সন্তানের চিরন্তন সম্পর্ক। একই সঙ্গে মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তাও তুলে ধরার চেষ্টা করেন তিনি।

মিস ইউনিভার্সে মাহির ‘ন্যাশনাল কস্টিউম’ শাড়ি, দিলেন মাতৃত্বের বার্তা

এবারের প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও ছিল গুরুত্বপূর্ণ। ভোটের হিসাবে বিভিন্ন সময়ে ভালো অবস্থানে ছিলেন মাহি। সাপ্তাহিক ভোটে শীর্ষে থাকার পাশাপাশি মোট ভোটের হিসাবেও এগিয়ে ছিলেন তিনি।

তবে দর্শকভোটের মাধ্যমে সরাসরি সেরা ৩০-এ জায়গা পাওয়ার সুযোগ ছিল সর্বোচ্চ ভোট পাওয়া একজন প্রতিযোগীর। সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ পর্যন্ত সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের এই প্রতিনিধি।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নেয় বাংলাদেশ। সে বছর দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে প্রতিযোগিতায় অংশ নেন অনিকা আলম।

গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দিয়ে নতুন অভিজ্ঞতা উপহার দেন। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালের প্রথম বাছাইয়েই থামল তার যাত্রা।

এই বিভাগ এর আরো খবর

অভিনেতা সোহেল খান আর নেই

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর