শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন

🗓 শুক্রবার, ১০ জুলাই ২০২৬

👁️ ৫৬ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১০ জুলাই ২০২৬

👁️ ৫৬ বার দেখা হয়েছে

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: টানা ভারী বর্ষণ,পাহাড়ধসের ঝুঁকির মধ্যেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন।

মঙ্গলবার থেকে শুক্রবার ১০ জুলাই পর্যন্ত উপজেলার ঘুমধুম, সোনাইছড়ি, দোছড়ি বাইশারী ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বিভিন্ন দুর্গতএলাকায় সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া হয় এবং জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পাহাড়ধসে ও পাহাড়ি দলের ঝুঁকিতে এবং পানিবন্দী মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয় জরুরি ত্রাণ সামগ্রী।

এদিকে, ঘুমধম ও সদর ইউনিয়নের পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে শুকানো খাবার ও ত্রাণ সামগ্রী সহায়তা প্রদান করা হয় এবং ভবিষ্যতেও প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ শুরুর পর থেকে এ এই পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৪০ প্যাকেট নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়াও বাইশারী ইউনিয়ন ৭০ জনকে চাল বিতরণের পাশাপাশি উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের অনুকূলে ২ টন করে মোট ১০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

ইউনিয়ন পরিষদগুলো পর্যায়ক্রমে খাদ্য অফিস থেকে চাল গ্রহণ করে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণ করবে।

এই বিভাগ এর আরো খবর

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬