নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া পৌরসভার বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী এরশাদুল আলম।
তাঁর ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার বিকেলে পৌরসভার শেখের কিল্লাঘোনা, মৌলভীপাড়া, মাইজপাড়া ও সূতাবেপারিপাড়ার প্রায় ৫০০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
এ সময় তিনি পানিবন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন।
এরশাদুল আলম বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে পেকুয়া পৌরসভাসহ আশপাশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়ায় রান্না করতে পারছে না। এমন দুর্যোগপূর্ণ সময়ে আমার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করেছি।
পাশাপাশি সমাজের বিত্তবানদেরও অনুরোধ জানাই, তারা যেন পানিবন্দী মানুষের পাশে দাঁড়ান।
তিনি আরও জানান, জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সমস্যা সমাধানে সবসময় পাশে থাকার আশ্বাসও দেন।














