মঙ্গলবার ৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হতে পারে রোববার থেকে

🗓 শনিবার, ১১ জুলাই ২০২৬

👁️ ৭৯ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১১ জুলাই ২০২৬

👁️ ৭৯ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: টানা কয়েক দিনের জলাবদ্ধতায় বন্ধ থাকার পর চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে রোববার থেকে ট্রেন চলাচল শুরু হতে পারে।

রেললাইন মেরামত শেষ হওয়ায় ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম নগরের চাঁন্দগাঁও থানার মেডিকেল গেট এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা মো. ফারহান মাহমুদ।

এর আগে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বুধবার থেকে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে নিরাপত্তার স্বার্থে কয়েকটি ট্রেনের চলাচল স্থগিত করে রেলওয়ে।

রেলওয়ে সূত্র জানায়, জলাবদ্ধতার কারণে মোট চারটি ট্রেনের যাত্রা বিঘ্নিত হয়।

এর মধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেস-এর যাত্রা পুরোপুরি বাতিল করা হয়।

এ ছাড়া কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস-এর চট্টগ্রাম থেকে কক্সবাজার অংশের যাত্রা বাতিল করে বিকল্প ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর উদ্যোগ নেয় রেলওয়ে।

রেলওয়ে কর্মকর্তারা জানান, রেললাইন নিরাপদ রয়েছে কি না, তা নিশ্চিত হয়েই ট্রেন চলাচল শুরু করা হবে।

আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে থাকলে রোববার থেকে চট্টগ্রাম–কক্সবাজার রুটে নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

ফারহান মাহমুদ বলেন, ‘রেললাইনে পানি ওঠায় বুধবার থেকে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ আমরা ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছি।

যেখানে কিছু সমস্যা ছিল, সেগুলোর মেরামতের কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রোববার থেকে ট্রেন চলাচল শুরু করা যাবে।’

এই বিভাগ এর আরো খবর

দুর্গাপূজা ঘিরে সতর্ক বিএনপি

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর