বুধবার ২৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

🗓 শনিবার, ১১ জুলাই ২০২৬

👁️ ৪১ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১১ জুলাই ২০২৬

👁️ ৪১ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বলির পাড়া এলাকায় বন্যার পানিতে ডুবে বাইশ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১১জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মুশফিকুর রহমান।

সে বলির পাড়া এলাকার সৌদি প্রবাসি নাছির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক বন্যায় নাছিরের বাড়িতে পানি উঠে।

রাতে বাড়ির উঠানে বন্যার পানিতে কোন এক সময় পড়ে যায়।

পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর