কক্সবাংলা ডটকম(২৪ জুলাই) :: কার্যকালের মেয়াদ শেষের আগে, বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন শিগগিরই ইস্তফা দিতে চলেছেন বলে জল্পনা রাজনৈতিক মহলে। স্পিকার হাফিজ়উদ্দিন আহমেদ দেশে নেই বলে এখনও পদত্যাগ করতে পারেননি তিনি। স্পিকার দু’–একদিনের মধ্যে দেশে ফিরবেন এবং আজ–কালের মধ্যে তাঁকে চিঠি পাঠিয়ে ইস্তফা দিতে পারেন সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির দপ্তরের সচিব মহম্মদ নুরুল আমিন সংবাদমাধ্যমে জানান, রাষ্ট্রপতি এখনও ইস্তফাপত্রে সই করেননি। তিন বছর তিন মাস ওই পদে আছেন সাহাবুদ্দিন। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮–এর ২৩ এপ্রিল। কিন্তু আওয়ামি লিগ সরকারের আমলে নির্বাচিত কাউকে বিএনপি ওই পদে রাখতে চায় না জানিয়ে এ মাসের গোড়ায় ইস্তফা দিতে বলা হয়েছিল সাহাবুদ্দিনকে।
এমনিতেই আওয়ামি লিগের প্রধান, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিনকে রাখা ‘বিপজ্জনক’ বলে বিএনপি–র মত। তবে পরিবার সূত্রে খবর, সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) সিটি স্ক্যান এবং এমআরআই–তে রাষ্ট্রপতির স্নায়ুর সমস্যা ধরা পড়েছে। উন্নত চিকিৎসার জন্য পদত্যাগের পরে স্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
সূত্রের দাবি, পরবর্তী রাষ্ট্রপতির নাম নিয়ে আলোচনা চালাচ্ছে বিএনপি। একাধিক নামের মধ্যে মুহাম্মদ ইউনূসের নাম উঠে আসছে, তিনিও এই চেয়ারে বসতে আগ্রহী!
বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন কেন পদত্যাগ করতে চলেছেন?
রাজনৈতিক কারণ হিসেবে, বিএনপি চায় না যে আওয়ামি লিগ সরকারের আমলে নির্বাচিত কেউ আর রাষ্ট্রপতি পদে থাকুন। এছাড়া ব্যক্তিগত কারণ হিসেবে, তাঁর স্নায়ুর সমস্যা ধরা পড়েছে এবং তিনি পদত্যাগের পর উন্নত চিকিৎসার জন্য স্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা করছেন।
তিনি এখনও ইস্তফা দেননি কেন?
স্পিকার হাফিজ়উদ্দিন আহমেদ বর্তমানে দেশে নেই। দু’-একদিনের মধ্যে তিনি দেশে ফিরলেই রাষ্ট্রপতি তাঁকে চিঠি পাঠিয়ে ইস্তফা দিতে পারেন বলে জানা গিয়েছে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কার্যকালের মেয়াদ কবে শেষ হওয়ার কথা?
সাহাবুদ্দিন তিন বছর তিন মাস এই পদে আছেন এবং তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের ২৩ এপ্রিল।
বিএনপি কেন সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে রাখা ‘বিপজ্জনক’ বলে মনে করছে?
আওয়ামি লিগের প্রধান ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা করেছেন। এই রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি তাঁকে রাষ্ট্রপতি পদে রাখা ‘বিপজ্জনক’ বলে মনে করছে।
পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কার নাম নিয়ে আলোচনা চলছে?
পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে একাধিক নামের মধ্যে মুহাম্মদ ইউনূসের নাম উঠে আসছে এবং সূত্র অনুযায়ী তিনিও এই পদে বসতে আগ্রহী।













