মোসলেহ উদ্দিন,উখিয়া :: কক্সবাজারের উখিয়ায় মোহাম্মদ হানিফ (২১) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
নিহত হানিফ ওই এলাকার আলী আহমদের ছেলে এবং কক্সবাজার সিটি কলেজ থেকে সবেমাত্র এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
স্বজনরা জানিয়েছেন, নিজ শোয়ার ঘরে খাটের ওপর তাকে পড়ে থাকতে দেখা যায়।
এ সময় তার গলায় রশি প্যাঁচানো ছিল।
পরে তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে গলায় রশির দাগ পাওয়া য়ায়।
কেন কীভাবে মারা গেছে উখিয়া থানা পুলিশ এখনো জানাতে পারেনি, তবে তদন্ত চলছে।













