বুধবার ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় ভোট কেন্দ্র না সরানোর দাবিতে মানববন্ধন

🗓 রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

👁️ ১৮৪ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

👁️ ১৮৪ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র না সরানোর দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সাধারণ জনগণ।

শনিবার সকাল ১০টার দিকে উখিয়া দক্ষিণ স্টেশন চত্বরের উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের চেষ্টা করায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দেয়।

এর প্রতিবাদে তারা ব্যানার-ফেস্টুন হাতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি বহু বছর ধরে আমাদের একমাত্র ভোটদান কেন্দ্র।

এটি সরিয়ে নিলে সাধারণ ভোটারদের দুর্ভোগ ও ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি হবে।”

উখিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, মানববন্ধন চলাকালীন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এই বিভাগ এর আরো খবর

নববর্ষে যেভাবে সাজাবেন আপনার ঘর

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ইসলামী ব্যাংকে আবারও অস্থিরতা

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর