বুধবার ২৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের রামু সেনানিবাসে বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

🗓 শনিবার, ২২ নভেম্বর ২০২৫

👁️ ২৬৪ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২২ নভেম্বর ২০২৫

👁️ ২৬৪ বার দেখা হয়েছে

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও :: কক্সবাজারের রামু সেনানিবাসে যথাযোগ্য মর্যাদা, বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো মহান সশস্ত্র বাহিনী দিবস।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে দিবসটি উপলক্ষে রামু সেনানিবাসে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়,যেখানে কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা জানানো হয়।

অভিভাবক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় ২১ নভেম্বর।

প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত ভাষণে মুক্তিযুদ্ধে কক্সবাজার অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।

তিনি কক্সবাজার অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং আগত সকল মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিকে ধন্যবাদ জানান।

প্রধান অতিথি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে।

একই সাথে জাতীয় পর্যায়ে যে কোন দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং দেশ গঠনমূলক বিভিন্ন কর্মকান্ডে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন।

সে সাথে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জল করেন বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য, স্থানীয় গণ্যমান্য ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর