বুধবার ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার-১ বিশাল ব্যবধানে বিজয়ী সালাহউদ্দিন আহমদ

🗓 শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ৫৫ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ৫৫ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিশাল ব্যবধানে বিজয়ী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে তিনি বিজয়ী হয়েছেন বলে জানা গেছেন।

কক্সবাজার-১ আসনের মোট ১৭৭ কেন্দ্রের সবকটির প্রাথমিক ফলে ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট পেয়েছেন সালাহউদ্দিন আহমদ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট। তাদের দুজনের ভোটের ব্যবধান ৯৫ হাজার ৮৪০ ভোট।

কক্সবাজার-১ চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। এ আসনে এবারের ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৪৬৮ জন।

তার মধ্যে পুরুষ ২ লাখ ৯০ হাজার ২৭৫ জন ও মহিলা ভোটার ২ লাখ ৫০ হাজার ১৯২ জন।

উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। আসনটি থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন হলেন তিনি।

এই বিভাগ এর আরো খবর

নববর্ষে যেভাবে সাজাবেন আপনার ঘর

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ইসলামী ব্যাংকে আবারও অস্থিরতা

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর