বুধবার ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় শ্রমিকদল নেতার দোকানে চুরি, নগদ টাকা ও সিসিটিভি সরঞ্জাম লুট

🗓 শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ৮২ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ৮২ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরের পেকুয়া বাজারের পশ্চিম পাশে এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলা শ্রমিকদলের সভাপতি হারুনুর রশিদের মালিকানাধীন ‘হারুন অটো ট্রেডার্স’ নামক দোকানে এই চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী হারুনুর রশিদ জানায়, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই।

চোরের দল মধ্যরাতে দোকানের দেয়াল ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা অন্তত ৩ থেকে ৪ জন হবে।

তারা নগদ প্রায় ৩ লাখ টাকা, সিসিটিভির সব সরঞ্জাম এবং দোকানের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

পেকুয়া বাজার মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সুজন বলেন, পেকুয়ায় চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।

বাজারের পশ্চিম পাশে গত ১০ দিনের ব্যবধানে অন্তত ৬টি দোকানে চুরি সংঘটিত হয়েছে।

ঘন ঘন চুরির ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কয়েকদিন পরপর একেকটি দোকানে চুরির ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রশাসনের নজরদারি বাড়ানোর জোর দাবী জানান তারা।

এই বিভাগ এর আরো খবর

নববর্ষে যেভাবে সাজাবেন আপনার ঘর

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ইসলামী ব্যাংকে আবারও অস্থিরতা

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর