এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁওতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় ঈদগাহ জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান ভূঁইয়া,একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম,সমবায় অফিসার দিদারুল আলম,উপ-সহকারী প্রকৌ শলী মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ,মেম্বার সালাহ উদ্দিনসহ স্বেচ্ছাসেবকদল নেতাকর্মীরা।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা জাতীয় দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন এবং দুর্যোগ মোকাবিলায় তরুণ সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এই বছরের প্রতিপাদ্য ছিল-দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়ব।
অনুষ্ঠান আয়োজন করেন,ঈদগাঁও উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।













