রবিবার ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের মধ্যে ইউটিউব ব্যবহারকারী ৩০০ কোটি ছাড়াবে

🗓 রবিবার, ২৯ মার্চ ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ২৯ মার্চ ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(২৯ মার্চ) :: ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউবের বৈশ্বিক গ্রাহক সংখ্যা ২০২৭ সালের মধ্যে ৩০০ কোটির কাছাকাছি পৌঁছতে পারে।

একই সময়ে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সের মাসিক সক্রিয় ব্যবহারকারী ১০০ কোটির মাইলফলক ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে গবেষণা সংস্থা ওমডিয়া।

সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত ‘সিরিজ ম্যানিয়া’ ইভেন্টে এ নতুন তথ্য তুলে ধরেন ওমডিয়ার মিডিয়া ও বিনোদন বিভাগের প্রধান মারিয়া রুয়া আগুয়েতে।

তার মতে, এসব প্লাটফর্ম বর্তমানে ইউরোপসহ বিশ্বজুড়ে ভিডিও কনটেন্ট ব্যবহারের ধরন বদলে দিচ্ছে।

গবেষণায় দেখা গেছে, ফ্রান্সের বাজারে প্রথাগত টেলিভিশন চ্যানেল বা পে-টিভিকে পেছনে ফেলে দর্শকের প্রথম পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে নেটফ্লিক্স ও ইউটিউব।

ফরাসি বাজারে বর্তমানে ১৮ শতাংশ হিস্যা নিয়ে সবার আগে আছে নেটফ্লিক্স ও ১২ শতাংশ হিস্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউটিউব।

যুক্তরাজ্যের বাজারেও দুই প্লাটফর্মের আধিপত্য স্পষ্ট। সেখানে ১৭ শতাংশ দর্শক নেটফ্লিক্স ও ৯ শতাংশ ইউটিউবকে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউটিউব এখন আর কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি কনটেন্ট ইকোসিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

ফ্রান্সে বড় বড় ব্রডকাস্টার বা টিভি চ্যানেলগুলোর নিয়মিত দর্শকের একটি বড় অংশ ইউটিউব ব্যবহার করলেও এর বাইরেও ইউটিউবের একটি বিশাল নিজস্ব দর্শকশ্রেণী রয়েছে।

ফলে প্রথাগত টেলিভিশন চ্যানেলগুলোর জন্য ইউটিউব এখন নতুন দর্শক পাওয়ার একটি বড় মাধ্যম বা ‘গেটওয়ে’ হিসেবে কাজ করছে।

মারিয়া রুয়া আগুয়েতে বলেন, ‘বর্তমান সময়ে সফল হতে হলে কেবল বড় পরিসরে পৌঁছলেই হবে না। বিভিন্ন প্লাটফর্মের মধ্যে সমন্বয় থাকাও জরুরি।

ইউটিউব যেখানে কনটেন্টের ব্যাপ্তি বাড়িয়ে নতুন দর্শক তৈরিতে সাহায্য করছে, সেখানে নেটফ্লিক্স মানসম্মত গল্প বা স্টোরিটেলিংয়ের মাধ্যমে দর্শক ধরে রাখছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর