শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে বর্ণাঢ্য র‍্যালিতে জাতীয় ক্রীড়া দিবস পালিত

🗓 সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

👁️ ৫৪ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

👁️ ৫৪ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও ::  উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র‍্যালি এবং নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করেছে ঈদগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা। ক্রীড়াঙ্গনের আনন্দ ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশ ছিল।

দিবসটি উপলক্ষে ৬ এপ্রিল (সোমবার) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

অংশগ্রহণকারীদের ক্রীড়া বিষয়ক নানা স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে উঠে পুরো এলাকা।

অংশ নেন- সাবেক ক্রীড়াবীদ মামুন সিরাজুল মজিদ,লতিফ,আজমগীর,হারুনর রশিদ, সাবেক মেম্বার বাবুলও রানিং ক্রীড়াবীদ ছৈয়দ করিমসহ স্থানীয় ব্যাক্তি ছাড়াও উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দরা। তাদের উপস্থিতিতে আয়োজনটি হয়ে উঠে আর ও প্রাণবন্ত এবং তাৎপর্যপূর্ণ।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে ক্রীড়া মুখী করতে এবং সুস্থ-সবল জাতি গঠনে ক্রীড়ার বিকল্প নেই। এ ধরনের আয়োজন ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ক্রীড়ার প্রসার ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর