রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ৪টি পৃথক অভিযানে অস্ত্রসহ ডাকাত পারভেজ বাহিনীর ১০ সদস্য আটক

🗓 শনিবার, ১১ এপ্রিল ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১১ এপ্রিল ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারে চারটি পৃথক অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত ডাকাত পারভেজ বাহিনীর ১০ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড ।

এসময় ডাকাতের কাছে জিম্মি থাকা ৩ জেলে জীবিত উদ্ধার, মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও সিমেন্টসহ ৮ পাচারকারী আটক এবং মালয়েশিয়া গমনকালে নৌকাডুবির শিকার ৯জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে প্রত্যাবর্তন।

শনিবার ১১ এপ্রিল সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ এপ্রিল শুক্রবার রাত ৯টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কলাতলী বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সন্দেহজনক ১টি ফিশিং বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে গভীর সমুদ্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময়, কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে, বোটটিতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত পারভেজ বাহিনীর ১০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয় এবং ডাকাতের কাছে জিম্মি থাকা বোটসহ ৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

অপরদিকে আজ রাত ১২টায় ও ৩টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এবং কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক চট্টগ্রামের সদরঘাট থানাধীন শাহ আমানত ব্রিজ সংলগ্ন এলাকায় ও কক্সবাজারের বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করা হয়।

এসময় সন্দেহজনক ২টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ১ম বোট থেকে প্রায় ৬ লক্ষ ৭১ হাজার টাকা মূল্যের ৫ হাজার লিটার ডিজেল, ৫৪ লিটার ইঞ্জিন কুল্যান্ট, ৭০ লিটার গিয়ার অয়েল, ৪০ লিটার সুপার মোটর অয়েল, ১টি ডিজেল ইঞ্জিন, ৪টি গ্যাস সিলিন্ডারসহ ৫জন পাচারকারী এবং ২য় বোট থেকে প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্টসহ ৩জন পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর