সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে এসএসসি পরীক্ষায় অনুপস্থিতি বাড়লো ২১০ জনে : কেন্দ্রে মোবাইল আনায় ৩ পরীক্ষার্থী বহিষ্কার

🗓 সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

👁️ ৩৯ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

👁️ ৩৯ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারে এসএসসি পরীক্ষায় কেন্দ্রের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মোবাইল ফোন বহনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

রবিবার চকরিয়া উপজেলার বদরখারী ডিগ্রি কলেজ কেন্দ্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

এ নিয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ২৬ এপ্রিল পর্যন্ত জেলায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২১০ জনে।

এদিকে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন নিশ্চিত করতে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আ. মান্নান এবং পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

রবিবার (২৬ এপ্রিল) তারা সরেজমিনে কেন্দ্রগুলো ঘুরে দেখেন।

পরিদর্শনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার সামগ্রিক কার্যক্রম তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে তারা জানান, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও আশ্বস্ত করেন তারা।

এই বিভাগ এর আরো খবর

তিন দলের মধ্যে আওয়ামী লীগ ভীতি

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর