সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ২১ মামলার আসামি ‘কলিম ডাকাত’ গ্রেপ্তার

🗓 সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারে বহুদিন ধরে পলাতক থাকা চিহ্নিত অপরাধী কলিম উল্লাহ ওরফে ‘কলিম ডাকাত’কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় শহরের সরকারি কলেজ সংলগ্ন এলাকায় পরিচালিত একটি গোপন অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এলাকাটি ঘিরে ফেলে অভিযান চালানো হলে কলিম উল্লাহ ধরা পড়ে।

গ্রেপ্তার ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের তোতকখালী এলাকার মৃত কবির আহমদের ছেলে।

তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনের মতো গুরুতর অভিযোগে কক্সবাজার সদর থানায় অন্তত ২১টি মামলা রয়েছে।

২০১৫ সালের একটি আলোচিত হত্যাকাণ্ডে সে প্রধান আসামি হিসেবে দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত ছিল।

র‌্যাবের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে কলিম দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল এবং নিয়মিত অবস্থান পরিবর্তন করত।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনসহ তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই গ্রেপ্তারের ফলে কক্সবাজারের অপরাধচক্রে উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগ এর আরো খবর

তিন দলের মধ্যে আওয়ামী লীগ ভীতি

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর