মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

🗓 মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে আব্দুর রশিদ (৩৫) নামে এক রোহিঙ্গা যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে৷ বলে খবর পাওয়া গেছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ (ব্লক BW1) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ইউনুস মিয়া এবং মায়ের নাম হাসিনা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে অভিমান করে ঘরের ভেতরে মাচার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেন আব্দুর রশিদ।

পরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।

খবর পেয়ে উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর