মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের চৌফলদন্ডী ব্রীজে বজ্রপাতে লবন চাষীর মৃত্যু

🗓 মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

👁️ ২৫ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

👁️ ২৫ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ব্রীজ এলাকায় বজ্রপাতে রমিজ উদ্দিন নামে এক ব্যক্তির আকস্মিক মৃত্যু হয়েছে।

২৮ এপ্রিল সকাল সাড়ে দশটাশ এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত রমিজ উদ্দিন জালালাবাদ ইউনিয়নের উত্তর পালাকাটা (বটতলী পাড়া) এলাকার নিবাসী অছিউর রহমানের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে তিনি চৌফলদন্ডী ব্রীজ এলাকায় অবস্থান করছিলেন।

এসময় হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে একটি বজ্রাঘাত সরাসরি তার ওপর পড়ে।

এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

​তার এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন স্থানীয় এলাকাবাসী।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর