মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে স্বস্তির বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, ভোগান্তি বাজারবাসীর

🗓 মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

👁️ ১০ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: দীর্ঘদিন প্রচন্ড গরমের পর স্বস্তির বৃষ্টিতে দক্ষিণ চট্টলার বৃহত্তর বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজার এলাকার নানান সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

আধঘন্টারও বেশি সময় ধরে বৃষ্টিপাতের পানি জমেছে প্রধান ডিসি সড়ক,মসজিদ সড়ক,হাস পাতাল সড়কসহ শাপলা চত্ত্বর পয়েন্ট এলাকা।

যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বাজারে আগত বিভিন্ন এলাকার নারী-পুরুষরা।

ফুটপাত ব্যবসায়ীরা তাদের ব্যবসা বানিজ্য নিয়েই চরম ভাবে বিপাকে পড়েন। যানবাহনসহ যাত্রীদের কষ্টের শেষ সীমা ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরের পর থেকে ভারি বৃষ্টিতে গুরুত্বপূর্ণ সড়ক ও নিচু এলাকায় পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হয়।

এতে অফিস গামী মানুষ,শিক্ষার্থী ও সাধারণ পথচারীদেরকে দুর্ভোগে পড়তেও দেখা যায়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর