বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নাফ নদী থেকে নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

🗓 বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

👁️ ২৬ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

👁️ ২৬ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে দুইটি ডিঙি নৌকাসহ ৭ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে মাছ শিকার শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে জেলেরা মাছ ধরতে নদীতে যান। পরে দুপুরে ফেরার সময় তাদের লক্ষ্য করে আরাকান আর্মির সদস্যরা আটক করে নিয়ে যায়।

অপহৃত জেলেরা হলেন—সাবরাং নয়াপাড়ার মৃত লাল মিয়ার ছেলে আবদুর রহমান, নুরুল ইসলামের ছেলে আবদুল মতলব, মকবুল আহমেদের ছেলে গুরা মিয়া, আবদুস সালামের ছেলে মো. হাসান এবং শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল ফয়েজ বিষয়টি নিশ্চিত করে বলেন, “সকাল ৭টায় মাছ ধরতে গিয়ে দুপুরে ফেরার পথে জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়েছে।”

নৌকার মালিক আবদু শুক্কুর বলেন, “আমার নৌকায় থাকা জেলেরা খুবই গরিব। তাদের দ্রুত ফিরিয়ে আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ জানান, জেলেদের উদ্ধারে কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনার পর থেকে উপকূলীয় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত জেলেদের নিরাপদে ফেরত আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর