বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

🗓 বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়ার কৈয়ার বিল এলাকায় পুকুরে ডুবে আরাফাত (২.৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সে ঐ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পরান সিকদার পাড়ার বাসিন্দা সৈয়দ-এর ছেলে।

‎জানা যায়, আরাফাত অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লব কান্তি রুদ্র তাকে মৃত ঘোষণা করেন।

‎হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটিকে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ডা. বিপ্লব কান্তি রুদ্র জানান, পানিতে ডুবে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর