রোতাব চৌধূরী :: আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য ঘূর্ণিঝড়,বন্যা, পাহাড়ধ্বস ও বজ্রপাত ইত্যাদি দুর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্তুতি গ্রহণ সংক্রন্ত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়ে।
কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্যোগ মোকাবেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শাহিদুল আলম, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজাদের রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলামসহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আবহাওয়া অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার পক্ষ থেকে জানানো হয়, জেলায় ৬৩৮ টি আশ্রয় কেন্দ্র রয়েছে যেখানে ধারন ক্ষমতা প্রায় ৬ লক্ষ।
বিদ্যমান আশ্রয় কেন্দ্রগুলোকে ব্যবহার যোগ্য করা হবে। ঘূর্ণিঝড়ের সময়ে আশ্রয় কেন্দ্রে উপজেলা ভিত্তিক জরুরি মেডিকেল টিম প্রস্তুত থাকবে।
এছাড়াও নারী পুরুষের জন্য আলাদা অবস্থানের ব্যবস্থা, রান্নার ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, গৃহপালিত বা গবাদি পশু রাখার ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।














