শনিবার ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার শহরে ছাত্রদলের আংশিক কমিটি ঘিরে বিক্ষোভ : বাতিলের দাবি পদবঞ্চিতদের

🗓 সোমবার, ০৪ মে ২০২৬

👁️ ১০৫ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৪ মে ২০২৬

👁️ ১০৫ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কক্সবাজার জেলা শাখার আংশিক (৬ সদস্য) কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। কমিটি বাতিলের দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় সিদ্ধান্তে ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর থেকেই নেতাকর্মীদের একাংশ ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন।

এর ধারাবাহিকতায় রবিবার (৩ মে) রাত ৮টার দিকে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান সড়কের ঘুমগাছতলা এলাকায় পৌঁছে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা।

এ সময় তারা ঘোষিত জেলা কমিটি বাতিলের জোর দাবি জানান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে বিক্ষোভকারীরা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে তারা একটি সংবাদ সম্মেলনও করেন।

পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, ঘোষিত কমিটিতে বিবাহিত, অছাত্র এবং শহরের বাইরে বসবাসকারী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে।

এছাড়া বিগত আওয়ামী লীগবিরোধী আন্দোলনে সক্রিয় না থাকা ব্যক্তিদেরও দায়িত্ব দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।

প্রসঙ্গত, শনিবার (২ মে)  ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনে এই আংশিক কমিটি গঠন করা হয়।

এতে ফাহিমুর রহমানকে সভাপতি এবং মোহাম্মদ সাঈদ আনোয়ারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

অন্যান্যদের মধ্যে রয়েছেন— সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হোসেন মাদু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ নুর জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সালমান বাপ্পি এবং সাংগঠনিক সম্পাদক আশরাফ ইমরান।

কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দিতে হবে।

নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় ছাত্রদলের একটি অংশ নেতাদের অভিনন্দন জানালেও পদবঞ্চিতদের মধ্যে হতাশা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা ক্ষোভ প্রকাশ করে এই কমিটিকে ‘বিতর্কিত’ বলে আখ্যায়িত করেছেন।

অন্যদিকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা কক্সবাজারে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবেন এবং কেন্দ্রীয় দিকনির্দেশনা অনুযায়ী নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কক্সবাজার জেলার আংশিক(৬ সদস্য) কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।

কক্সবাজারে জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত জেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

শনিবার (২ মে) রাতে ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের একাংশ ক্ষোভ জানানো শুরু করেন।

এরই পরিপ্রেক্ষিতে রবিবার (৩ মে) রাত ৮ টায় কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে প্রধান সড়কে (ঘুমগাছ তলা)  টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় তারা ঘোষিত জেলা কমিটি বাতিলের দাবি জানান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

পরে বিক্ষোভকারীরা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন তারা। এর আগে তারা সংবাদ সম্মেলন করেন।

তাদের অভিযোগ, কমিটিতে বিবাহিত, অছাত্র ও শহরের বাইরে বসবাসকারী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।

তাদের অভিযোগ,বিগত আওয়ামীলীগ সরকার বিরোধী আন্দোলনে যুক্ত না থাকা,বিবাহিত, অছাত্র ও শহরের বাইরে বসবাসকারী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর