বুধবার ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র হামলায় এআরও কমান্ডার-ইন-চিফ নিহত

🗓 মঙ্গলবার, ০৫ মে ২০২৬

👁️ ৪০ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ০৫ মে ২০২৬

👁️ ৪০ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৮ ডব্লিউ এলাকায় সশস্ত্র হামলায় আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশন (এআরও)-এর কমান্ডার-ইন-চিফ আব্দুল হালিম নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্পের তোজ্জার (সিমেন্ট) সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাফায়াত উল্লাহ নামেও পরিচিত আব্দুল হালিম বালুখালী এলাকা থেকে মোটরসাইকেলে করে কুতুপালং ক্যাম্পে ফেরার পথে পূর্বপরিকল্পিত এ হামলার শিকার হন।

আব্দুল হালিম ডাকাত নেতা নামেও পরিচিত, এআরও এর কমান্ডার ও আব্দুল হালিম গ্রুপের নেতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার করে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে দ্রুত কেটিপি এমএসএফ হাসপাতালে নেওয়া হলে মাগরিবের সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুইজন আহত হয়েছেন। তাদের বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরপরই ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্যরা জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর