বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

🗓 রবিবার, ১০ মে ২০২৬

👁️ ৬০ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১০ মে ২০২৬

👁️ ৬০ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসব মো: আ: মান্নান এর সভাপতিত্বে সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

সভার শুরুতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ায় অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসব মো: আব্দুল মান্নান।

সভায় মাদক পাচার ও অপহরণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, জনদুর্ভোগ কমাতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, পাহাড় কাটা বন্ধে কঠোর পদক্ষেপ, ডাম্পিং স্টেশন নির্মাণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার মনিটরিং জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

May be an image of one or more people, newsroom and text

পরে প্রধান অতিথি তাঁর বক্তব্যে কক্সবাজার শহরের ঝুঁকিপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, যানজট নিরসন এবং জলাবদ্ধতা সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এছাড়া বিচারপ্রার্থী শিশু ভিকটিমদের জন্য কক্সবাজারে নিরাপদ আবাসন সুবিধা চালুর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সংসদ সদস্য বলেন, “জনগণ শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করে। তাই জনস্বার্থসংশ্লিষ্ট এসব কাজে সবাইকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে।”

এ সময় তিনি নিজ থেকেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার সামীম কবির, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) সচিব সানজিদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।

পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাবসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাও সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত জরুরি।

আইনশৃঙ্খলা কমিটির সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর