বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে জুয়াড়িসহ হত্যা চেষ্টা মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ৯ জন গ্রেফতার

🗓 রবিবার, ১০ মে ২০২৬

👁️ ৩৬ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১০ মে ২০২৬

👁️ ৩৬ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের পৃথক অভিযানগুলোতে জুয়া খেলার আসর থেকে জুয়াড়ি, হত্যা চেষ্টা মামলার আসামি এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাও জব্দ করা হয়।

শনিবার (১০ মে) দিবাগত রাত ও দিনের বিভিন্ন সময়ে ঈদগাঁও থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

জুয়া বিরোধী অভিযানে ৫ জন আটক

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ৩টার দিকে ঈদগাঁও থানার এসআই (নিরস্ত্র) সনক কান্তি দাশের নেতৃত্বে একটি আভিযানিক দল ৩ নম্বর ইসলামাবাদ ইউনিয়নের বাঁশঘাটা এলাকার শাহ আলমের বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে অবৈধভাবে জুয়া খেলার সময় হাতেনাতে ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— আবুল কালাম (৪৬), শাহ আলম (৬০), মোহাম্মদ সালাম (৫০), শমসুল আলম (৫৮) ও কামাল হোসেন (৪৬)। তাদের সবার বাড়ি ইসলামাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

এসময় তাদের কাছ থেকে দুই বান্ডিল তাস, জুয়ার হিসাব সংবলিত কাগজপত্র এবং নগদ ২ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় ১৮৬৭ সালের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’-এর ৪/৫ ধারায় ঈদগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে।

হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার

অন্যদিকে, গত ৭ মে আউলিয়াবাদ এলাকায় আম চুরির প্রতিবাদ করাকে কেন্দ্র করে সামশুল আলম (৫১) নামে এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বিশেষ অভিযানে হত্যা চেষ্টা মামলার ৪ নম্বর আসামি মো. জাহেদ (২১)কে গ্রেফতার করা হয়। সে ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, হামলার ঘটনায় ভুক্তভোগীকে ধারালো দা ও লোহার রড দিয়ে গুরুতর আহত করা হয়েছিল।

পরোয়ানাভুক্ত ৩ আসামি আটক

একই দিনে ঈদগাঁও থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে আদালতের জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আরও ৩ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— জসিম উদ্দিন (২৬), নুর আবছার (২০) এবং দিদার।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিশেষ করে জুয়া, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর