বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি পুনরায় গ্রেফতার

🗓 বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় আবদুল ওয়াহিদ শাওন (২৭) নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ফের গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) বিকেলে চকরিয়া পৌরসভা ভবনের সামনে চিংড়ি চত্বর এলাকা থেকে চকরিয়া থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি মনির হোসেন।

আবদুল ওয়াহিদ শাওন চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার মৃত শামসুল হুদার ছেলে। তিনি চকরিয়া সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, একটি মামলার আসামি হিসেবে পুলিশ ছাত্রলীগ নেতা শাওনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার সকালে তাকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হবে।

জানা গেছে, ছাত্রলীগ নেতা আবদুল ওয়াহিদ শাওন ২০২৫ সালের ১৪ আগস্ট সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় চকরিয়া থানা পুলিশ কতৃক গ্রেফতার হন।

প্রায় ৬ মাস কারাভোগ শেষে চলতিবছরের ১০ ফেব্রুয়ারী তারিখে জামিনে কারামুক্ত হন শাওন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর