বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওর মুক্তিযোদ্ধা পরিবারের অনন্য কৃতিত্ব

🗓 বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর,ঈদগাঁও ::  কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মুক্তিযোদ্ধা পরিবারের তিনজন নাতি-নাতনীর শিক্ষা ক্ষেত্রে অনন্যা কৃতিত্ব অর্জন করেছে। যা এলাকাজুড়ে খুশির আমেজ ভরপুর।

জানা যায়, উপজেলার ঈদগাঁও ইউনিয়ন উত্তর মাইজ পাড়ার বীর মুক্তিযোদ্ধা মরহুম আলম মাষ্টারের বড় সন্তান কক্সবাজার সদর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আলম গীর চৌধুরী হিরুর বড় সন্তান ইরতিজা আলভী লোক প্রশাসন বিভাগ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে সাফল্যের সাথে স্নাতকোত্তর অর্জন করেছেন।

মরহুম হুমায়ুন কবির চৌধুরী হিমুর বড় সন্তান সানিউল শায়ন একই ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতকে উত্তীর্ণ হলেন, প্রয়াত রাশেদ উদ্দিন চৌধুরী বাবরের কন্যা পারমিতা নাবা অর্থনীতি বিভাগ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। ৩জনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের ৪ ও ১২ মে ফলাফলে এমন তথ্যের কথা জানিয়েছেন।

উল্লেখ্য, তাদের ফুফি সোনালী ব্যাংক অফিসার সারমিন সুলতানা রুহি ও সামিয়া সুলতানা রিপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, চাচা ব্র্যাক ব্যাংক অফিসার নেজাম উদ্দিন চৌধুরী নিলয়। শিক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া ৩ জনের পিতা জেলার সুপরিচিত ব্যাক্তি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর