শনিবার ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ির নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

🗓 শুক্রবার, ১৫ মে ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১৫ মে ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়িতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালযে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দরা

উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান কে ফুলেল তোড়া দিযে শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাত এ মিলিত হয়।

বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের নেতৃবৃন্দরা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ এর সময় উপজেলার গুরুত্বপূর্ণ বিষায়দি নিয়ে আলাপ করেন।

এসয় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের জৈষ্ট সাংবাদিক সফল আহ্বায়ক দৈনিক বাংদেশ বুলেটিন, দৈনিক সাংগূ দৈনিক পার্বত্য নিউজ প্রতিনিধি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল হামিদ পরিচিত পর্ব শুরু করেন। পরিচয় পর্ব শেষে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন প্রতিনিধি আমিনুল ইসলাম নাইক্ষ্যংছড়ি কে পর্যাটন বান্ধব উপজেলা করার প্রস্তাব এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা কে বাংলাদেশ টুরিজম বোর্ড এর তালিকা ভুক্ত করার প্রস্তাব করলে উপজেলা নির্বহী অফিসার বিষয় টি গুরুত্ব সহকারে নিবেন বলে আশ্বাস্ত করেন।

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর ও এশিয়ান টিভির নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল নাইক্ষ্যংছড়ি সার্বিক চিত্র তুলে ধরেন এবং বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ রাখেন ।

এছড়া নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সহসভাপতি বাংলাদেশ মুক্তি যুদ্ধ প্রজন্ম দলের পার্বত্য বিষযক সম্পাদক সাংবাদিক নেতা একাত্তর টিভি, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক আব্দুর রশিদ নাইক্ষ্যংছড়িতে সাংবাদিকতার বিভিন্ন দিক নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করেন।

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহসভাপতি সিনিয়র সাংবাদিক দৈনিক সংগ্রাম ও সপ্তাহিক সোনার বাংলা প্রতিনিধি মাহমুদুল হক বাহাদুর উপজেলা নির্বাহী অফিসার কে উন্নয়ন মূলক প্রতিবেদন সহ দৈনিক সংগ্রাম উপহার দেন।

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের অর্থসম্পদক দৈনিক সংবাদ ও দৈনিক ইনানি প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ ইউনুছ বলেন উপজেলার উন্নয়নের সার্থে সাংবাদিক রা সমসময় সঠিক তথ্য নির্ভির সংবাদ পরিবেশে করে নিজদেরকে কাজের মাধ্যমে উপস্থাপন করার কথা বলেন ।

নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক দিনকাল প্রতিনিধি সাংবাদিক জয়নাল আবেদীন টুকু নাইক্ষ্যংছড়ি রামুর সিএনজি যৌক্তিক ভাড়া নির্ধারন করার দাবী তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় প্রতিনিধি ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাংবাদিক শাহিন,দৈনিক আইন বার্তা প্রতিনিধি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা দু-পক সাধারণ সম্পাদক মোহাম্মদ তৈযব উল্লাহ।

এদিকে নাইক্ষ্যংছড়ির নবাগত উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান সকল সাংবাদিক দের কথা অত্যন্ত গুরুত্ব ও মনোযোগ সহকারে শুনেন।

ইউ এন ও দিকনির্দেশনা মূলক বক্তব্য বলেন নাইক্ষ্যংছড়ি যেহেতু পর্যটন এলাকা পর্যটন নগরী কক্সবাজার এর কাছে, মানুষ কক্সবাজার থেকে নাইক্ষ্যংছড়িত আসালে সাগরের পাশাপাশি সহজে পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবে।

এর জন্য তিনি এক গুচ্ছ পরিকল্পনার কথা সাংবাদিক দের সাথে আলোচনা করেন।

এছাড়া প্রধান অন্তরায় হিসাবে দেখছেন নাইক্ষ্যংছড়ি -রামু সংযোগ সড়ক যাহা সংস্কার এর জন্য তিনি ইতিমধ্যে তিনি সংশ্লিষ্ট দের সাথে যোগাযোগ করেছেন এবং কাজ

শুরু হবে বলে জানান।

এছড়া কক্সবাজার থেকে টুরিস্ট বাস সার্ভিস চালু, উপবন রেল আধুনিকায়ন, উপজেলা য় নতুন নতুন পর্যটন স্পষ্ট সৃষ্টি, সহ বিভিন্ন কর্মসুচি।

সর্বশেষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান সকল বিষয়ে সকলের জন্য আইন অনুযায়ী সকল সহযোগিতার আশ্বাস দেন।

পাহাড় কাটার বিষয়ে সঠিক তথ্য দিতে সাংবাদিক সহ সকল নাগরিক সমাজের সহযোগীতা কামনা করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর