শনিবার ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার বিষপান

🗓 শুক্রবার, ১৫ মে ২০২৬

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১৫ মে ২০২৬

👁️ ১৫ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কুতুবদিয়ায় প্রেমিকের বিয়ের আসরে গিয়ে বাড়ির সামনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন জিন্নাত আরা (২২) নামে এক তরুণী।

এসময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা প্রেমিকের পরিবারের লোকজন নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, লেমশীখালীর কবিরা পাড়ার নাজের হোসেনের মেয়ে জিন্নাত আরার সঙ্গে নয়া ঘোনা গ্রামের হানিফার ছেলে রহিম উল্লাহর চার বছরের প্রেমের সম্পর্ক ছিল।

শুক্রবার (১৫ মে) রহিমের বিয়ের খবর পেয়ে সকালে তার বাড়িতে যান জিন্নাত। সেখানে বিয়ের আয়োজন দেখে সবার সামনে বিষপান করেন তিনি।

পরে স্থানীয় ইউপি সদস্যের নির্দেশে গ্রাম পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

জিন্নাতের পরিবারের দাবি, বিষপানের পরও প্রেমিকের পরিবারের কেউ তাকে সহায়তা না করে উল্টো তার মোবাইল ও টাকা নিয়ে যায়।

কুতুবদিয়া থানার ওসি মাহবুবুল হক জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর