শনিবার ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে চারজন আটক : পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার

🗓 শুক্রবার, ১৫ মে ২০২৬

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১৫ মে ২০২৬

👁️ ১৩ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক,চকরিয়া :: ​কক্সবাজারের চকরিয়া উপজেলার একটি সড়কে ডাকাতির প্রস্তুতিকালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে।

বৃহস্পতিবার রাতে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উপকূলীয় বদরখালী সড়কে এ অভিযান পরিচালনা করেন।

একইদিন রাতে থানা পুলিশের অপর একটি টিম অভিযান চালিয়ে মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে।

শুক্রবার বিকালে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মনির হোসেন বলেন, জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশনায় চকরিয়া থানা পুলিশ দুইমাস ধরে থানার আওতাধীন বিভিন্ন এলাকায় মামলার পরোয়ানাভুক্ত আসামী এবং নানা অপরাধমূলক কাজে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযানে নেমেছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ মে) রাতে থানা পুলিশ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হন কতিপয় ডাকাতরা জড়ো হয়ে সড়ক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো।

ওইসময় পুলিশের একটি টিম উপজেলার উপকূলীয় বদরখালী সড়কে পৌঁছে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।

ওসি আরও বলেন, একইদিন রাতে অপর একটি অভিযানে পুলিশ মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বদরখালী ইউনিয়নের মগনামা পাড়ার শাহ আলমের ছেলে জুনায়েদ (২০), একই ইউনিয়নের দাতিনাখালী পাড়ার আবু তালেব ছেলে ইফতেখার আজমল (২৪), একই গ্রামের মোস্তাক আহমদের ছেলে মো: আয়াত (২১), পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৬), লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট এলাকার আবুল কালামের ছেলে মো: আকাশ (২৩), চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকার আক্তার হোছনের ছেলে জাফর আলম (৩১)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, গ্রেফতারকৃত এসব আসামিকে শুক্রবার দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর